
পূর্ব বর্ধমান, শুভ্র জ্যোতি ঘোষ: ঘটনাস্থল: মেদিনীপুর,তারিখ: ১০ জুলাই ২০২৫।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত একটি প্রশ্নপত্রে ভারতের মহান বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করা হয়েছে—এটি প্রকাশ্যে আসতেই গোটা পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে পড়েছে প্রবল ক্ষোভ। প্রশ্নটি ছিল: “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নামে যাঁরা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?” — এই ভাষা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক থেকে ইতিহাসমনস্ক নাগরিক—সবাই প্রশ্ন তুলছেন, যাঁরা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, যেমন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, তাঁরা কীভাবে সন্ত্রাসবাদী হতে পারেন?
এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন ঘাটাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যায়ামবিদ ও বাংলা ধারাবাহিকের সহ-অভিনেতা অভিনন্দন ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় বলেন—
> “প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলা জাতির আত্মপরিচয়ের বিরুদ্ধে চরম অবমাননা। নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, সূর্য সেন—এঁরা কেউ সন্ত্রাসবাদী নন। ইতিহাস বিকৃতি বরদাস্ত করব না।”
তবে একইসঙ্গে তিনি যুক্তিসংগতভাবে যোগ করেন—
> “এই ঘটনার তদন্ত হোক, দায়ীদের জবাবদিহি হোক, কিন্তু আমাদের পরীক্ষায় যেন কোনও বিঘ্ন না ঘটে। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যেন কেউ রাজনীতি না করে। আমরা চাই, নির্ধারিত সময়েই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হোক। পরীক্ষা পেছানো মানব না।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সূত্রের খবর, ঘটনার গুরুত্ব বিবেচনা করে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
ছাত্রসমাজের দাবি:
প্রশ্নপত্র রচনার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত হোক
ইতিহাস বিকৃতি রোধে একাডেমিক নজরদারি বাড়ানো হোক
ছাত্রদের পরীক্ষা সুষ্ঠু ও নির্ধারিত সময়েই নেওয়া হোক
ছাত্রদের কণ্ঠে আজ একটাই স্লোগান—
“মেদিনীপুরের বিপ্লব সন্ত্রাস নয়!”












Leave a Reply