
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রবিবার রাতের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ফালাকাটা ব্লকের জটেশ্বর থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু এলাকা। জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর গ্রামে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বড় বড় গাছ ভেঙে পড়েছে ঘরে উপরে। এই ঝড়ের কারণে চাষাবাদেও ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার যেসব বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে সেইসব বাড়িতে যান জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।












Leave a Reply