
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাই কে সামনে রেখে সারা রাজ্যজুড়ে চলছে তৃণমূলের প্রস্তুতি পর্ব, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ২১শে জুলাইকে সামনে রেখে এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের উপর নিলজ্জভাবে অত্যাচারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মেদিনীপুর শহরে পদযাত্রা ও পথসভার আয়োজন করল তৃণমূল, এই দিন এই পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায়, পরেশ মুরমু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, মৌসুমী হাজরা সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা।












Leave a Reply