বঙ্গ-অস্মিতার লড়াইয়ে মমতার মহামিছিলে সগৌরবে উপস্থিত মন্ত্রী অরূপ রায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর ধারাবাহিক অমানবিক আচরণ এবং পাশবিক অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল বাংলা। বাংলা ভাষা ও জাতিসত্তার মর্যাদা রক্ষায় বুধবার কলকাতার রাজপথে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক প্রতিবাদ মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিশাল পদযাত্রায় নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

এই মহামিছিলে সগৌরবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন, শ্রী অরূপ রায়
তাঁর উপস্থিতি শুধু এই প্রতিবাদ কর্মসূচিকে দৃঢ়তা দিয়েই নয়, হাওড়া জেলার মানুষের সম্মান ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে। বহু তৃণমূল কর্মী-সমর্থক অরূপবাবুর নেতৃত্বে হাওড়া থেকে মিছিলে অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড—‘বাংলার অপমান চলবে না’, ‘বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করো’, ‘বাংলা ভাষার অসম্মান মানি না’—ইত্যাদি। মিছিলের প্রতিটি পদক্ষেপে ছিল প্রতিবাদের স্পষ্ট সুর।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের উপস্থিতিতে এই পদযাত্রা রূপ নেয় এক গণআন্দোলনে। তৃণমূল নেতৃত্ব এই কর্মসূচিকে ‘বঙ্গ-অস্মিতা’ রক্ষার লড়াই বলে আখ্যা দিয়েছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের আন্দোলনের মাধ্যমে রাজ্যে বাঙালি জাতিসত্তার প্রশ্নকে আরও জোরালো করে তুলছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *