
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে বর্ণময় ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুভায়ুন হোক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের লোকশিল্প সংরক্ষণ ও প্রসারের প্রতিশ্রুতি আরও এক ধাপ অগ্রসর হলো। উপস্থিত শিল্পীরা তাঁদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে বাঙালির লোকসংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরেন, যা দর্শকদের মুগ্ধ করে।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও লোকশিল্পীদের উৎসাহ জোগাবে এবং বাংলার মাটির সংস্কৃতিকে আরও মজবুত ভিত্তি দেবে বলে আশা করা যায়।












Leave a Reply