
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের খন্তাপাড়া এলাকায় এক মানবিক ও জনমুখী উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে অসহায় ও দারিদ্র্যপীড়িত প্রতিবন্ধীদের মধ্যে মোট ৪৪টি সহায়ক সামগ্রী বিতরণ করা হলো।
এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। তাঁদের নির্দেশনা ও অনুপ্রেরণায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাসের নেতৃত্বে এই সহায়তা প্রদান কর্মসূচি বাস্তবায়ন হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় ১৪টি ট্রাই-সাইকেল, ১০টি হুইলচেয়ার, ১০টি হ্যান্ড স্ট্রিক, ৮টি ক্যাচার এবং ২টি বেবি হুইলচেয়ার — সব মিলিয়ে মোট ৪৪টি সহায়ক সামগ্রী।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম, উপপ্রধান গৌতম রায়, বিশিষ্ট সমাজকর্মী মুকুল আলী, অঞ্চল কৃষি সভাপতি আব্দুল করিম সহ আরও অনেকে।
এই প্রসঙ্গে এক সুবিধাভোগী, প্রতিবন্ধী যুবক ফয়জুর রহমান বলেন,
“এই সহায়ক সামগ্রী পেয়ে আমরা খুব খুশি। রাজ্য সরকার এবং কুশমন্ডি পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাই। এই সাহায্য আমাদের চলাফেরায় অনেকটা স্বস্তি এনে দেবে।”
পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন,
“রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের এই সহায়তা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয়া মুখ্যমন্ত্রী ও বিধায়িকার সহযোগিতায় আমরা আজ এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরেছি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আমরা জারি রাখব।”
এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে প্রশংসার ঝড় ওঠে। প্রশাসনের এমন জনমুখী পদক্ষেপ ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অসহায় মানুষকে উপকৃত করবে বলেই আশাবাদী সকলে।












Leave a Reply