
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যব্যাপী ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই জনমুখী উদ্যোগে বাদ পড়েনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক। শনিবার বালুপাড়া কলোনি নিবেদিতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম শিবির অনুষ্ঠিত হয়।
এদিনের শিবির ঘিরে ব্যাপক জনসাড়া লক্ষ্য করা যায়। বিশেষভাবে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লকের বিডিও শিবাস বিশ্বাস, কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় সহ অন্যান্য কর্মরাক্ষরা। বিধায়ক বিডিও সভাপতি সরজমিনে পুরো কার্যক্রম খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বুথ স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত তার সমাধান করা। ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের পর এবার আরেক ধাপ এগিয়ে মানুষের দরজায় সরকার পৌঁছে দিতে এই প্রকল্পের সূচনা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখর রায় আনিসুর সরকার সহ অন্যান্যরা।












Leave a Reply