চন্ডীতলায় কুমির মোরাতে ভয়ংকর দুর্ঘটনার কবলে মারুতি ভ্যান।

চন্ডীতলা, নিজস্ব সংবাদদাতা:- ঘটনা সম্পর্কে জানা যায় আজ দুপুর দুটো নাগাদ একটি দল দক্ষিণেশ্বরে মন্দিরে পূজো দিয়ে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে ফিরছিলেন ২৬ নাম্বার অহল্যা বাই রোড ধরে।

অর্থাৎ উল্টো অভিমুখে সেই সময়তেই একটি বুলেরো পিকআপ ভ্যান রাস্তার উল্টো দিক থেকে সজোরে গিয়ে ধাক্কা মারে ওই মারুতিতে.

আর তীব্র গতির বুলেরও পিক আপ ভ্যানের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুছরে যায় সেই মারুতি ভ্যানটি।

এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় হুগলী গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা এবং আহতদের উদ্ধার করে স্থানীয় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কাজনক দুই ব্যক্তিকে অন্যত্ত্ব স্থানান্তরিত করা হতে পারে এমনই খবর সূত্রের।

সেই বুলেরও পিকআপ ভ্যান টির ড্রাইভার পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে খালাসীকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা।

পুলিশ সূত্রে খবর নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং খালাসীকে গ্রেফতার করা হয়েছে, ড্রাইভার এর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *