
বীরভূম, রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এ বছরও রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিক্ষক দিবসের কয়েকদিন পর ৯ই সেপ্টেম্বর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাজনগর অঞ্চলের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, এমএসকে সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অতিথি, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, অফিসের আধিকারিক-কর্মী এবং সুধিজনদের সংবর্ধনা জানানো হয় আনুষ্ঠানিকভাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নূরেতাজ খাতুন, গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সৈয়দ এরশাদুল কবীর, উপপ্রধান সেখ সেলিম, সদস্য গৌতম সাহা, সমাজকর্মী মহম্মদ শরিফ, আদিত্য সাহা প্রমুখ বিশিষ্টজনেরা।
শিক্ষক-অতিথিদের কয়েকজন বক্তব্য রাখেন। এরপর সংবর্ধনা পর্বে শিক্ষক-শিক্ষিকাদের উত্তরীয় পরিয়ে, উপহার, মিষ্টির প্যাকেট ও জলের বোতল প্রদান করে সম্মান জানানো হয়। প্রতিবেদককেও এদিন সংবর্ধনা জানানো হয়। মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানিয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এরশাদুল কবীর এই উদ্যোগকে শিক্ষকদের সম্মান বাড়ানোর এক সুন্দর প্রচেষ্টা বলে অভিহিত করেন।
এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সকলেই।












Leave a Reply