ফালাকাটায় দিনের বেলায় জ্বলছে রাস্তার লাইট, বিদ্যুৎ অপচয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাতে বিভিন্ন এলাকায় লাইট না জ্বললেও দিনের বেলা পৌর এলাকায় জ্বলছে লাইট। এমনই চিত্র দেখা গেলো ফালাকাটা পৌরসভার মেইন রোডে। দিনের বেলা রাস্তার পাশে থাক পথ বাতি গুলি জ্বলছে। সাধারণ মানুষের অভিযোগ, এমনিতেই লোডসেডিংয়ের সমস্যা রয়েছে। আবার কোথাও কোথাও রাতের বেলা রাস্তার আলো জ্বলছে না। কিন্তু এখানে রাস্তায় দিনের বেলা লাইট জ্বলছে। সাধারণ মানুষের দাবি, পৌর প্রশাসন বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখুক। দিনের বেলা লাইট গুলি জ্বলে থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *