
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ২০ শ্রমিক। বুধবার সকালে বীরপাড়া তুলসীপাড়া ব্রিজ এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে চালক সহ কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গেছে, লঙ্কাপাড়া চা বাগানের প্রায় ২০ জন শ্রমিককে নিয়ে একটি ছোট গাড়ি সিঙ্গানিয়া চা বাগান যাচ্ছিল। সেই সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সজোরে ধাক্কা মারেন।
দুর্ঘটনার তীব্রতায় বেশ কয়েকজন শ্রমিক গাড়ি থেকে ছিটকে পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শিলিগুড়ি রেফার করা হয়। বাকিদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসা চলছে।
পুজোর মুখে এমন দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।












Leave a Reply