ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে ‘শিক্ষক দিবস’ ঘোষণার দাবি।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ- ২৬ সেপ্টেম্বর শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কাঁচরাপাড়ার নাগরিক বৃন্দের পক্ষ থেকে মহা সমারোহে বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে বহু সাধারণ মানুষ ও স্থানীয় বুদ্ধিজীবীরা অংশ নেন।
তবে শুধুমাত্র জন্মবার্ষিকী পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই দিনের আয়োজন। কাঁচরাপাড়ার নাগরিকরা এই মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে এক জোরালো দাবি জানিয়েছেন। তাঁদের আর্জি, বাঙালি জাতির শিক্ষক দিবস হিসেবে যেন বিদ্যাসাগরের জন্মদিনটিকে ঘোষণা করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, বিদ্যাসাগর শুধু সমাজ সংস্কারকই ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলা শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্থপতি। বাংলা বর্ণমালা সংস্কার, নারীশিক্ষা বিস্তার এবং আধুনিক পঠন-পাঠনের পথ দেখিয়ে বাঙালি জীবনে তিনি যে অবদান রেখে গেছেন, তা অতুলনীয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এবং তাঁর শিক্ষাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা অত্যন্ত প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *