
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ভারি বৃষ্টির জেরে ডাইভারশন ভেঙে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা শহর আলিপুরদুয়ার ও ফালাকাটার মধ্য। ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার রাতভর বৃষ্টি হয়।সেই কারণে নির্মীয়মাণ মহাসড়কের বালুর ঘাটে থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। রবিবার থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই ডাইভারশন ভেঙে যাওয়ার ফলে বিভ্রাটে পড়েছেন বহু মানুষ। আর আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বৃষ্টিপাত না কমলে অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গোটা বিষয়টির ওপর নজর রেখেছে প্রশাসন।












Leave a Reply