কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ গ্রামীণ হাসপাতালে স্থায়ী সাফাই কর্মী না থাকায় অস্থায়ী সালফাই কর্মী দিয়ে চলছিল কাজ কিন্তু সময় মত বেতন না পাওয়ায় কর্ম বিরতি,শোরগোল চন্দ্রকোনায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ গ্রামীণ হাসপাতালে নেই স্থায়ী সাফাই কর্মী। অস্থায়ী কর্মী দিয়েই চলছিল হাসপাতালে সাফাইয়ের কাজ। সেই সাফাই কর্মী দের দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে বেতন না মেলায় কর্ম বিরতির ডাক দিল তারা। বন্ধ হাসপাতালের সাফাই কাজ,এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের এলাকার গুরুত্বপূর্ণ হাসপাতাল । ৬০ শয্যা নিয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকার প্রতিদিন হাজারো মানুষ এই গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল। সেই গ্রামীন হাসপাতালেই দীর্ঘ কয়েক বছর ধরে নেই কোন স্থায়ী সাফাই কর্মী, বর্তমানে ৬ জন অস্থায়ী কর্মী দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসছেন, প্রতিদিন তাদের ২৫০ টাকা করে মজুরি দেয়া হয়। সেই কর্মীদের অভিযোগ সেই মজুরির টাকায় তারা পাচ্ছে না কয়েক মাস ধরে। একাধিকবার BMOH ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান (বিধায়ক) থেকে শুরু করে CMOH কে বিষয়টি জানানো হলেও কাজের টাকা মেলেনি। ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকাল থেকে কর্ম বিরতি ডাক দিয়েছে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের সমস্যার সমাধান হোক। তবে সমস্ত ঘটনার কথা স্বীকার করেছেন গ্রামীণ হাসপাতালের BMOH স্বপ্ননীল মিস্ত্রি, তিনি বলেন বিষয়টি জেলা আধিকারিকে জানানো হয়েছে, বর্তমানে স্টেজারি থেকেই টাকা মিলছে না বলে জানান তিনি।তবে হসপাতালের সাফাই নিয়ে চিন্তায় BMOH হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *