
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- স্ত্রী সঙ্গে বিবাদ। আর এতেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে মৃতের নাম অতুল চন্দ্র সেন (৭২)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের ১১নম্বর ওয়ার্ডের পুরান পাড়ার বাসিন্দা অতুল চন্দ্র সেন। গত দুই বছর ধরে অতুন বাবু স্ত্রীকে নিয়ে পাড়াতে জামাইয়ের বাড়িতে থাকতেন। বুধবার বিকেলে স্ত্রীর সঙ্গে বিবাদ হয়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর জামাইয়ের বাড়ি ফেরেননি। বাড়ি না ফেরায় জামাই সহ পরিবারের অন্যান্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও খুঁজে পাননি। সকাল ৯টা নাগাদ বাড়িতে অতুল বাবুর ঝুলন্ত পান জামাই। এরপর স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।












Leave a Reply