প্রিয় ফুল প্রিয় ভালোবাসা : মহীতোষ গায়েন।

প্রিয় ফুলের সৌরভ শরীরময়…
এই জীবন,আকাশে,বাতাসে
প্রিয় ফুলের গন্ধ ছড়িয়ে যায় …
প্রিয় ফুল জায়গা নেয় মননে।

বসন্তের বাতাসে বাতাসে শুধু
প্রিয় ফুল,আতরের গন্ধও ম্লান,
কোন মানুষ কখন যে আপন
হয়ে যায়,ঈশ্বরই জানেন শুধু।

প্রিয় ফুলের জন্য কত শীত,গ্রীষ্ম,বর্ষা
অপেক্ষা করে বসন্ত আসে,জানে না
মানুষ,ভালোলাগাটা কখন অজান্তেই
ভালোবাসা হয়ে যায় কেউ তা জানে না।

এজীবনে,এই মধুমাসে পবিত্র মানবী
কখন যে প্রিয় ফুল হয়ে গেল,পলাশ,
কিংশুকও জানে না,প্রকৃত ভালোবাসা
পাপ নয়,তা ফাগুন হাওয়াও জেনেছে।

একদিন প্রিয় ফুল অন্য গাছে শোভা পাবে
তা জেনেও প্রকৃত মানুষটি হৃদয়ে‌ লালন
করে চলে সে অনুরণন,ইহকাল বা পরকালে
সঙ্গোপনে থাক তার প্রিয় ফুল-ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *