লক্ষী ভান্ডার বাড়ানো,এবং যুব সাথী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধাদিকাতে মিছিল তৃণমূলের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের বাংলায় অসহযোগিতার পরেও লক্ষী ভান্ডার বাড়ানো এবং যুব সাথী প্রকল্প সহ একাধিক জনমুখী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা বাজারে মিছিল করল তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে পা মিলিয়েছেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক যেখানে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো,এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাবিবুল শেখ,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মন্ডল সহ একাধিক তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *