উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ, জটেশ্বর স্কুলে কলম ও জলের বোতল বিতরণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে এগিয়ে এল ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দেওয়া হয়। পরীক্ষার প্রথম দিনেই এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার চাপের মধ্যেও ছাত্রছাত্রীরা যাতে মানসিকভাবে দৃঢ় থাকে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে, সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সম্পাদক অনুপ দে ও অনিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুজন দাস, রাহুল সরকার, পিংকু রহমান, রাজীব সাহা সহ জটেশ্বর লীলাবতী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *