গঙ্গারামপুর-এ মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এ বছরও গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল। শনিবার সকাল ৯টায় গঙ্গারামপুর চৌপথিতে এদিনের কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড, দত্তপাড়া ও বসাকপাড়া মোড় ঘুরে পুনরায় চৌপথিতে এসে শেষ হয়।
এরপর ভাষা শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচিতে কবিতা পাঠ, আবৃত্তি এবং ভাষা দিবসের গান পরিবেশিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদার, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা রামগোপাল বিশ্বাস ও সঞ্জয় সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি চয়ন হোড়, ক্লাব সম্পাদক শীতল চক্রবর্তী, কালচারাল সম্পাদক জয়ন্ত আচার্য এবং সংস্কৃতিপ্রেমী গৌতম মজুমদারসহ অন্যান্য সদস্যরা।
সার্বিকভাবে মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে এদিনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *