
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাড়ির ভিতর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পরীক্ষার্থীর নাম প্রীতম চন্দ্র,বয়স আনুমানিক ১৮ বছর, বিশেষ সূত্রে জানা গিয়েছে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনাটি ঘটায়। এরপর পরিবার পরিজনের নজরে আসতেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।












Leave a Reply