
রাজীব দত্ত, রথীন্দ্র মঞ্চ:- ২২ ফেব্রুয়ারি, রবিবার রথীন্দ্র মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত হলো কলম শিল্পী ইন্টারন্যাশনাল লিটারারি এন্ড কালচারাল অর্গানাইজেশন–এর উদ্যোগে “কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল – সিজন ১”। জোড়াসাঁকোর সাংস্কৃতিক আবহে এদিন রথীন্দ্র মঞ্চ সাক্ষী থাকল এক বর্ণাঢ্য সাহিত্য–সংস্কৃতি মিলনমেলার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও চিকিৎসক দীপান্বিতা হাজারিকা, মিস বেঙ্গল
সপ্তমী ব্যানার্জী, কাজল সুর, পার্থ সারথী মুখার্জী, আন্তর্জাতিক তবলা বাদক মল্লার ঘোষ, প্রাক্তন ডেপুটি কমিশনার গৌতম দাস সহ বহু গুণী ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে।
নাচ, গান, আবৃত্তি এবং “ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান পর্বে সেজে ওঠে পুরো মঞ্চ।
শিক্ষা ,সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা তথা
সমাজের বিভিন্ন স্তরের গুনিজনদের প্রদান করা হয়
“ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড”। প্রদান পর্বে সেজে ওঠে পুরো মঞ্চ। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যৌথ কবিতা সংকলন “উত্তরায়ণ”–এর মোড়ক উন্মোচন এবং জার্নাল কাব্যগ্রন্থ “মন বিকাশের দর্শন”–এর প্রকাশ। উত্তরায়ণ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ভোরের আলো প্রকাশনী থেকে। সাহিত্যচর্চার পাশাপাশি মননশীল ভাবনার দিকটিও এই উৎসবে বিশেষ গুরুত্ব পায়।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পূর্বাশা মিত্র। মুখ্য ভূমিকায় ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি কলকাতার সিট কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক ড. মহীতোষ গায়েন । সহযোগিতায় ছিলেন চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর ড. অর্ণব দত্ত, সহদেব দোলুই, সান্ত্বনা তরফদার এবং কালচারাল ডিরেক্টর অজয় ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুভানুধ্যায়ী হিসেবে সহযোগিতা করেন কেয়া চক্রবর্তী ও শুচীতা গাঙ্গুলী ফুল। এবং অনুষ্ঠান টিকে সুন্দরভাবে সাজিয়ে সাফল্যমন্ডিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন প্রায় এক মাস ধরে তিনি হলেন ভোরের আলো প্রকাশনীর প্রকাশক আহেদা খাতুন।
সাহিত্য ও সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধনে “কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল – সিজন ১” হয়ে উঠেছিল এক স্মরণীয় আয়োজন, যা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়ে রাখলো। এদিনের রথীন্দ্র মঞ্চের প্রেক্ষাগৃহে চার শতাধিক শিল্পী, সাহিত্যিক তথা লেখক, বাচিক শিল্পীও সমাজের বিভিন্ন স্তরের গুনিজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে মহিমান্বিত করে তোলে।












Leave a Reply