বিধানসভা ভোটের আগে আলিপুরদুয়ারে বিজেপিতে যোগ দিলেন প্রায় ১০০ জন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান অব্যাহত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে প্রায় ১০০ জন । রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকায় বিজেপির যোগদান সভা আয়োজিত হল। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মোহন শর্মা, বিজেপি মণ্ডল সভাপতি রাজেশ ছেত্রি সহ বিজেপির নেতৃত্বরা। এদিনের যোগদান সভায় তৃণমূল ছেড়ে প্রায় ১০০ জন বিজেপিতে যোগদান করে। নবগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয় বিজেপির রাজ্য কমিটির সম্পাদক মোহন শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *