
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বসন্তের আবাহনে রঙে ও সুরে মেতে উঠল শহর। ফালাকাটার দেশবন্ধুপাড়া উদয়ন সংঘের উদ্যোগে রবিবার আয়োজিত হল বসন্ত উৎসব। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবির খেলায় অংশ নেন এলাকাবাসীরা। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে। বসন্তের রঙে রাঙানো সাজসজ্জা ও গান-বাজনার আবহে শোভাযাত্রা নজর কাড়ে পথচারীদের। পরে শোভাযাত্রাটি ফিরে আসে ক্লাব প্রাঙ্গণে।
সেখানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিল্পীরা বসন্তকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে আবির খেলায় মেতে ওঠেন উপস্থিত সকলে। একে অপরকে আবির লাগিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বসন্তের আনন্দ ভাগ করে নেন তাঁরা।












Leave a Reply