
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট ঘোষণার আগেই রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করতে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে প্রশাসনের তরফে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ধাপে ধাপে বাহিনী মোতায়েন করা হচ্ছে।বুধবার সকাল থেকে মেদিনীপুর কোতোয়ালী থানা-র অধীন এলাকায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই থানার অফিসারদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে রুট মার্চ ও টহল দিচ্ছে বাহিনী। বাজার এলাকা, গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল স্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ৯৩ ব্যাটেলিয়নের ইন্সপেক্টর ধনেশ্বরী সিং জানান, “আমরা বাংলায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে এসেছি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে বলেই মনে করছে জেলা প্রশাসন।












Leave a Reply