দাসপুরে দুর্নীতির অভিযোগে পোস্টার পরলো তৃণমূল নেতার বিরুদ্ধে।

ঘাটাল, নিজস্ব সংবাদদাতা:- ঘাটাল সংগঠনিক জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি আশীষ হুদাইতের বিরুদ্ধে পোস্টার পড়লো দাসপুরে। সদ্য শুরু হওয়া ঘাটাল মাস্টারপ্ল্যান এর যে খাল খননের কাজ অভিযোগ সেই খালের মাটি এবং বালি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সরকারি জমি দেবত্ব সম্পত্তিকে জোরপূর্বক বিক্রি দীঘায় পর্যটন কেন্দ্রে হোটেল ব্যবসা বেনামে বিএড কলেজ অবৈধ মাছের ভেড়ি কালাচাঁদ সেতু থেকে লক্ষ লক্ষ টাকা আদায় সমস্ত অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ থেকে বিজেপি তৃণমূল সমস্ত বিরোধী একই রকম অভিযোগ করছে। যদিও ব্লক তৃণমূল সভাপতি বলেছেন এই অভিযোগের কোন সত্যতা নেই। বিরোধী দলের কাজ এটা এবং সামনে ভোট আসছে বলে এ সমস্ত মিথ্যে অভিযোগ করছে। কিন্তু যে পোস্টটার দেওয়া হয়েছে সেই খানে পোস্টারের নিচে লেখা আদি তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *