
কামারহাটি, নিজস্ব সংবাদদাতা:- জমজমাট হবে আড্ডা চিত্র। এই কর্মসূচি নিয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের মতো এদিন কামারহাটি পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে আড্ডায় মাতলেন বিধায়ক মদন মিত্র। ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে এদিন বিধায়ককে সামনে পেয়ে মন খুলে এলাকার মানুষেরা তাদের নানা সুবিধা অসুবিধা কথা তুলে ধরেন।
আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে নিজের পরিচিত কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন বিধায়ক মদন মিত্র। কোথাও গিয়ে নাচে গানে আড্ডায় সন্ধ্যা জুড়ে মেতে উঠছেন। আবার কোথাও এলাকার নানা সমস্যার সমাধান করতেও তৎপর হচ্ছেন। এদিন তিনি ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জমজমাট আড্ডায় মেতে উঠেন। সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সমীরন দাস কামারহাটি বিধানসভা কেন্দ্রের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি নিরূপ পাসোয়ান সহ দলীয় বহু নেতৃত্বরা। সবশেষে আড্ডার মাঝে অংশগ্রহণকারী এলাকার সকল মানুষদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়।












Leave a Reply