
মালদা, নিজস্ব সংবাদদাতা:- আজ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া,মালদা জেলা কমিটির পক্ষ থেকে এস.আই. আর. প্রক্রিয়ায় উদ্ভূত সংকট নিরসন ও বৈধ ভারতীয় নাগরিকদের নাম পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচন ঘোষণা স্থগিত রাখার দাবিতে মালদা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনের
পূর্বে ওয়েলফেয়ার পার্টির নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ মালদা রথবাড়ি মোড় থেকে ডি.এম.অফিস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেন।উপস্থিত কর্মী ও সমর্থকবৃন্দ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেষ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।উক্ত মিছিল ও ডেপুটেশনে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মুহা:শাহজাহান আলী,মালদা জেলা সভাপতি মনিরুল ইসলাম,জেলা সম্পাদক রফিকুল ইসলাম,জেলা সহ সভাপতি শরিফুল ইসলাম,জেলা কোষাধ্যক্ষ আজমল হোসেন,জেলা কমিটির সদস্য আব্বাস আলী প্রমুখ।কর্মসূচি শেষে কর্মী,সমর্থক ও উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি শাহজাহান আলী সাহেব।তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানান। সেই সাথে নির্বাচন কমিশনের এই বিমাতৃসুলভ পদক্ষেপ এর বিরুদ্ধে এবং বৈধ নাগরিকদের ভোটাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।












Leave a Reply