বিধানসভা নির্বাচনের আগে খড়গপুর শহরে নিজেদের জনসম্পর্ক কর্মসূচি অব্যাহত রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সামনের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে নিজেদের জনসম্পর্ক কর্মসূচি অব্যাহত রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে চা চক্র থেকে আরম্ভ করে পথসভা সবটাই করলেন তিনি। সেই সাথে রংপুরে তৃণমূলের দৌরাত্ম্য ও পুলিশের দ্বারা দুষ্কৃতী দৌরাত্মক কায়েম রয়েছে বলে অভিযোগ করলেন দিলীপ ঘোষ। একগুচ্ছ মন্তব্য করে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন তিনি। সেই সাথে খড়গপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষ বিজেপির চিহ্নিত করা দেওয়ালে যে প্রচার লিখনী শুরু করেছিলেন, তা মুছে দিয়ে নিজের দেওয়াল লিখন করলেন দিলীপ ঘোষ নিজে। গ্যাস সংকট ইস্যুতে তিনি বলেন -” পর্যাপ্ত পরিমান গ্যাস রয়েছে। কিন্তু কালোবাজারি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এই সংকট ইস্যু শাসক দলের মদতে হচ্ছে।”
বিরোধী শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে সংসদে অপসারণ নোটিশ দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন-“স্পিকারের অপসারণ দাবি করে একই কাজ করেছিল মুখ পুড়েছে। এর আগে এস আই আর ইস্যুতে একই রকম উদ্যোগ নিয়েছিল ওরা। মুখ থুবড়ে পড়েছিল। সাংবিধানিক ইস্যুর প্রতিবাদ করে কারো জয় হয়নি নিজের ক্ষতি করবে। একই দশা হয়েছিল সিপিআইএম এর। ওদের মাথায় রাখা উচিত বিষয়টা বিচারকদের দ্বারা পরিচালিত হচ্ছে।”
তৃণমূলের রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন “যে তৃণমূল রাষ্ট্রপতি এই রাজ্যে এলে দেখা করেনা , তারা কোন মুখে দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট চায়। ”
সম্প্রতি খড়গপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের অন্যান্য ওয়ার্ডের মতো দেয়াল লিখন এর জন্য স্থান চিহ্নিত করেছিল বিজেপি। অভিযোগ,- ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষ বিজেপির সেই দেওয়াল মুছে নিজেদের লেখার জন্য প্রস্তুত করেছিলেন। অভিযোগ দিয়ে সেই দলর করে পুনরায় বিজেপির দেওয়াল লিখন করেছেন। মন্তব্য করলেন আরও একাধিক ইস্যুতে।
খড়গপুর শহরে একটি পথসভাতে তিনি বলেন-“‘খড়গপুর শহরের দুষ্কৃতি দৌরাত্ম্যের পেছনে এখানকার পুলিশ। পুলিশ খড়গপুর শহরে গুন্ডা তৈরি করে। আজকে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে পুলিশকে এ কাজে সহযোগিতা করে। আমাদের কাজ সেই খড়গপুর শান্ত অবস্থায় ফিরিয়ে আনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *