
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার নাম ঘোষণা করলো রাজ্য তৃণমূল। মঙ্গলবার সেই ঘোষণা হতেই গড়বেতার মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি কর্মীদের সঙ্গে বৈঠক সেরে ফেললেন তিনি। তবে জেতার ক্ষেত্রে সম্পূর্ণ আশাবাদী তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা। এছাড়াও প্রচার কার্যে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,সভানেত্রী মিঠু পতিহার,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মন্ডল, মৃন্ময় শুকূল সহ একাধিক নেতৃত্ব।












Leave a Reply