জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু সুভাষ রায়ের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়। এদিন দুপুরে তিনি মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনা ও পূজা দেন এবং এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পুজো শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশীর্বাদ নেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সমর্থনের আবেদন জানান। এরপর শুরু হয় তাঁর জনসংযোগ কর্মসূচি। জটেশ্বর বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রচার চালান। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিন তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *