নির্বাচন ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুরে কার্যকর আচরণবিধি, খুলছে ফ্লেক্স-ব্যানার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – Election Commission of India পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতেই জেলাজুড়ে শুরু হয়ে গেল নির্বাচন আচরণবিধি কার্যকর করার কাজ।
জানা গিয়েছে, আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।
রবিবার থেকেই কার্যকর হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচন আচরণবিধি। এর জেরে প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লেক্স, ব্যানার ও হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু হয়। প্রশাসনের কর্মীরা সেই কাজ তদারকি করেন।
নির্বাচন আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে জেলা প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *