
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব পাঁশকুড়া বিধানসভার কোলাঘাট বাজারে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুব্রত মাইতি। সাত সকালেই তিনি কোলাঘাট বাজার এলাকায় নির্বাচনী প্রচারে জন সংযোগ করেন।
প্রচারে নেমে সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন তিনি। স্বতঃস্ফূর্ত সাড়া মেলে সাধারণ মানুষের কাছ থেকে দুহাত ভরা আশীর্বাদ নিয়ে ভোটের বৈতরণী পার করবেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে দুহাত বাড়িয়ে শুভেচ্ছা জানায় সাধারণ মানুষ। ভোট প্রচারের মাঝে জৈন মন্দির এবং রাধামাধব মন্দিরে গিয়ে প্রনাম করে আবার প্রচার সারেন তিনি।












Leave a Reply