
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রাজ্যজুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের দুর্লভগঞ্জ এলাকার ১১৮,১১৯,১২০,১২১ নম্বর বুথ এলাকায় রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে,পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্র গুলি পরিদর্শন করেন কেন্দ্রীয়বাহিনীর জাওয়ানরা। আগামী দিনেও বিভিন্ন স্পর্শকাতর এলাকা সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।












Leave a Reply