ইংরেজবাজারে ক্ষমা চেয়ে ভোট চাইছেন তৃণমূল প্রার্থী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এখনও মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষনা হয় নি।কিন্তু তাতে কি?ভোটের প্রচার ময়দানে বাম ও তৃণমূল প্রার্থীরা নেমে পড়ছেন জোর কদমে। মালদার ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী আশিষ কুন্ডু ভোট প্রচারে দলের একাংশ নেতৃত্বের জন্য ক্ষমা চেয়ে ভোট ভিক্ষা করছেন। অপরদিকে পাপ আর দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত ভরে গিয়েছে তাই এখন প্রার্থীকে ক্ষমা চেয়ে ভোটের প্রচার করতে হচ্ছে এমনই কটাক্ষ ইংরেজবাজারের সিপিএম প্রার্থী অম্বর মিত্রের। আর বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি বলেন মানুষ তাদের ক্ষমা করবে না। তারা অপরাধ করেছে। মানুষ শাস্তি দেবে। ইংরেজবাজার বিধানসভা হাইভোল্টেজ একটি কেন্দ্র। বিগত কয়েকটি নির্বাচনে বিজেপি প্রায় এক লক্ষ ভোটে এগিয়ে তৃণমূল থেকে। তাই এই আসনটি জিততে মরিয়া তৃণমূলের রাজ্য নেতৃত্ব।তাই বিতর্কিত দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পরিবর্তে অনেকটায় দুর্বল আশিষ কুন্ডুকে প্রার্থী করেছে রাজ্য নেতৃত্ব। সেক্ষেত্রে তৃণমূল রাজ্য নেতৃত্বের রণকৌশল কতটা সফল হয়। তা সময় বলবে। তবে মালদার ইংরেজবাজার কেন্দ্র সরগরম ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর ক্ষমা চাওয়া নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *