
পূর্ব বর্ধমান, শুভ্র জ্যোতি ঘোষ:- পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মন্দিরা দলুইয়ের নাম। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ‘ঘরের মেয়ে’ মন্দিরা দলুইকে প্রার্থী হিসেবে পাওয়ায় তাঁরা খুশি এবং আশাবাদী।
প্রার্থী মন্দিরা দলুই বলেন, “আমাকে প্রার্থী করার জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকায় অনেক কাজ বাকি রয়েছে, সেগুলি পূরণ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও জানান, দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে চান এবং আগামী দিনে সুযোগ পেলে এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন।












Leave a Reply