
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলছুট দাঁতাল হাতির হানায় এক বৃদ্ধর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়া থানার কেড়ুমারা এলাকায়। জানা গিয়েছে ওই মৃত বৃদ্ধর নাম তপন মাহাতো,বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে জঙ্গলে মহুল কুড়াতে গিয়ে হাতির সামনে পড়লে এই ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।












Leave a Reply