আমতলীতে জনসংযোগে ঝড় তুললেন বিদ্যুৎ কুমার রায়।

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দুপুরে বালুরঘাট বিধানসভার অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের আমতলী গ্রামে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।
​এদিন ঠিক দুপুর ১টা নাগাদ তিনি আমতলী গ্রামে পৌঁছান। প্রচার শুরু করার আগে তিনি স্থানীয় শীতলা ও কালী মন্দিরে ভক্তিভরে পুজো দেন এবং এলাকার শান্তি ও জয় কামনা করেন। এরপর মন্দির প্রাঙ্গণেই বুথ স্তরের কর্মী ও সমর্থকদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। নির্বাচনী রণকৌশল ঠিক করার পর প্রখর রোদ উপেক্ষা করেই গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন এবং জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাপ্রকাশ করেন। প্রার্থীর এই নিবিড় প্রচারে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *