নেশামুক্তির বার্তা পৌঁছে দিতে ডাবচা নবকোলা হাই স্কুলে সচেতনতা সভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাত্র-ছাত্রীদের নেশামুক্ত জীবন গড়ে তুলতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চন্দ্রকোনারোড সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুলে আয়োজিত হল এক আলোচনা সভা।
শনিবার গড়বেতা তিন নম্বর ব্লকের এই বিদ্যালয়ে অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সচেতনতা কর্মসূচি। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়ায় ইন্ডিয়ান ওয়ার্কস।
সভায় বক্তারা ছাত্র-ছাত্রীদের সামনে নেশার বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জি সহ সায়ন আশ, মমতা মুখার্জি, শ্রুতি সরদার, প্রসেনজিৎ কুণ্ডু, প্রতীক চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের স্বার্থে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও আয়োজন করা হবে।
সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল এই আলোচনা সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *