
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফালাকাটায় কর্মী সম্মেলনের আয়োজন করল কংগ্রেস। বৃহস্পতিবার ফালাকাটা ব্লক কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী রণকৌশল নির্ধারণ এবং সংগঠনকে আরও মজবুত করতেই এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মৃন্ময় সরকার সহ জেলা ও ব্লকের একাধিক নেতা-কর্মী।
কর্মী সম্মেলনে আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা, প্রচারের কৌশল এবং সংগঠনের সক্রিয়তা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সব মিলিয়ে নির্বাচনের আগে ফালাকাটায় কংগ্রেসের সংগঠন চাঙা করতে এই কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বলে মনে করা হচ্ছে।












Leave a Reply