মানিকচকে মুখ্যমন্ত্রীর জনসভা ৪ এপ্রিল, প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ৪ এপ্রিল মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মালদা জেলায় অবস্থান করবেন এবং জেলার বিভিন্ন প্রান্তে সভা ও মিছিলে অংশ নেবেন। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে।
এই সভাকে সামনে রেখে শনিবার এনায়েতপুর ফুটবল মাঠ পরিদর্শনে আসেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
সভাস্থলে হেলিপ্যাড তৈরি করা হবে বলে জানা গেছে। পাশাপাশি পার্শ্ববর্তী স্কুল মাঠ ও ফাঁকা জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, “এনায়েতপুর ফুটবল মাঠ পরিদর্শন করে দেখা হয়েছে। আপাতত সবকিছু ঠিকঠাক রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।”
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে মানিকচকে শুরু হয়েছে জোর প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *