
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে মালদহের ইংলিশ বাজারে বের হওয়া এক শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন ঘিরে চাঞ্চল্য ছড়াল।
ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে রামদা, হাঁসুয়া ও কাটারির মতো ধারালো অস্ত্র হাতে নিয়ে অংশ নেন বহু রামভক্ত। মিছিল চলাকালীন ওই অস্ত্র ঘোরানোর ঘটনাও দেখা যায়, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ জেলা বিজেপি নেতৃত্বের একাংশ।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। তবে অস্ত্র হাতে প্রকাশ্যে এই ধরনের প্রদর্শনী ঘিরে প্রশাসনিক নজরদারি ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Leave a Reply