হবিবপুরে মমতার সভা ঘিরে জোর প্রস্তুতি, মাঠ পরিদর্শনে প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদায় আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
উল্লেখ্য, আগামী ৩ তারিখ হবিবপুর বিধানসভার অন্তর্গত কেন্দপুকুর হাই স্কুল মাঠে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই উপলক্ষে রবিবার বিকেলে সভাস্থল পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতৃত্বরা।
এদিন মাঠ পরিদর্শনের সময় সভাস্থল, হেলিপ্যাড, গাড়ি পার্কিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হয়। কোথায় মঞ্চ তৈরি হবে, কীভাবে জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে—এসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসনের পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও প্রস্তুতি খতিয়ে দেখেন এবং সভাকে সফল করতে একাধিক দিক নিয়ে পরিকল্পনা করেন।
মুখ্যমন্ত্রীর এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ বাড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *