
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের প্রচারে ব্যতিক্রমী ছবি মালদায়। পরনে পাজামা-পাঞ্জাবি, পায়ে জুতো—এই সাজেই প্রচারে বেরিয়ে এক গৃহস্থের বাড়িতে ঢুকে রান্না করতে দেখা গেল ইংলিশ বাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু-কে।
শুধু রান্নাই নয়, এরপর পাত পেড়ে বসে খাবার খান তিনি। এমনকি খাওয়া শেষে নিজেই বাসন ধুয়েও নেন।
এই পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রার্থীর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ভঙ্গি ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, ভোটের প্রচারে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তেই এই ধরনের উদ্যোগ নিয়েছেন প্রার্থী।












Leave a Reply