মালদায় ব্রাউন সুগার উদ্ধার, দুই অভিযানে তিন পাচারকারী গ্রেফতার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আবহে মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। কালিয়াচক থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়েছে তিন মাদক পাচারকারীকে।
বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে বিশ্বস্ত সূত্রে ব্রাউন সুগার পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
প্রথম অভিযানে কালিয়াচকের শাহবাজপুর এলাকায় প্রায় ৫০২ গ্রাম ব্রাউন সুগারসহ এক পাচারকারীকে পাকড়াও করা হয়। ধৃতের নাম আব্দুল রহমান (৩২), বাড়ি মোজমপুর এলাকায়।
এরপর দ্বিতীয় অভিযানে প্রায় এক কেজি ব্রাউন সুগারসহ আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সমীর নাদাপ এবং মহম্মদ ইব্রাহিম।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ যথেষ্ট বড়সড় এবং এর সঙ্গে একটি সংগঠিত পাচার চক্র জড়িত থাকতে পারে বলে অনুমান।
ধৃতরা কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করেছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *