
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিনের বৈঠকে বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তপন বিধানসভার প্রার্থী বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-সহ একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, আগামী নির্বাচনে বিজেপির রণকৌশল নির্ধারণ এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানান, “উচ্চ নেতৃত্বের নির্দেশ জেলা স্তরের কার্যকর্তা ও প্রার্থীদের মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই বৈঠক করা হয়েছে।”
সব মিলিয়ে নির্বাচনের আগে বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply