
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুরে চাঞ্চল্যকর গুলিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত বাবু চৌধুরী-কে গ্রেফতার করল গঙ্গারামপুর থানা-র পুলিশ। শনিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের ২৪ তারিখ রাতে গঙ্গারামপুর থানার সামনেই দলের এক কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের SC-OBC গঙ্গারামপুর টাউন সভাপতি বাবু চৌধুরীর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার তদন্তে নেমে এর আগেই অভিযুক্তের বেশ কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর শুক্রবার রাতে মালদা থেকে মূল অভিযুক্ত বাবু চৌধুরীকে গ্রেফতার করা হয়।
শনিবার তাঁকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।












Leave a Reply