
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে ‘চা’য়ে পে চর্চা’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে নামলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি স্থানীয়দের সঙ্গে চায়ের আড্ডায় বসে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এদিন তিনি বলেন, “পরিবর্তন প্রয়োজন, রাজ্যে সুশাসন ও প্রকৃত উন্নয়নের জন্য বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।” পাশাপাশি ২৩শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে বিজেপির কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়, যা এলাকায় একপ্রকার উৎসবের আবহ তৈরি করে। স্থানীয় বাসিন্দারাও তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আলোচনায় অংশ নেন বলে জানা গেছে।












Leave a Reply