
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসন্তীবাগান এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী বিদ্যুৎ কুমার রায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই কার্যালয় থেকে বিজেপি কর্মীরা তাঁদের স্থানীয় কর্মসূচি, জনসংযোগ এবং প্রচারণার যাবতীয় পরিকল্পনা পরিচালনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ কুমার রায় বলেন, “এই কার্যালয় শুধুমাত্র প্রচারের জন্য নয়, এটি এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি মাধ্যম। বালুরঘাটের উন্নয়ন ও সবার জন্য সুবিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই নতুন কার্যালয়কে কেন্দ্র করে আরও সক্রিয় প্রচারের অঙ্গীকার করেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”












Leave a Reply