ফালাকাটায় বিজেপির ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, শুরু রাজনৈতিক চাপানউতোর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রের গুয়াবার নগরে বিজেপির দলীয় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, গুয়াবারনগর ট্রান্সফরমার মোড় এলাকায় নির্বাচনী প্রচারের জন্য লাগানো একাধিক ব্যানার রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে দেয়।
ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গুয়াবারনগর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৬১ নম্বর বুথ এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির কর্মী-সমর্থকেরা।
বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *