জটেশ্বরে “বয়কট বিজেপি” পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫০ নম্বর বুথের কাঁঠালবাড়ি এলাকায় “বয়কট বিজেপি” লেখা পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস-এর কর্মী-সমর্থকরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্টার লাগিয়েছে, যাতে এলাকায় বিভ্রান্তি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যায়।
অন্যদিকে, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, এই ধরনের ঘটনা ঘটিয়ে বিজেপিই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *